1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

রামপালে চক্ষু শিবিরে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বরাবরের মত এ বছরও চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্যে ৫ শতাধিক রোগী বাছাই সম্পন্ন হয়েছে।রামপাল-মোংলার রোগীসহ আশপাশের জেলা ও উপজেলার রোগীরা চোখ অপারেশন ও লেন্স সংযোজনের সুযোগ পাচ্ছেন।উপজেলার বড়দিয়া হাজী আরিফ মাদরাসা মাঠে শুক্রবার (১৭ মে) দিনব্যাপী ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সহযোগীতায় এ কার্যক্রম চলেছে। ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাই করা হয়েছে। শুধুমাত্র বাছাইকৃত ছানি পড়া রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে।এ বিষয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবার মধ্যদিয়েই যেন আমার মৃত্যু হয় এবং এ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চাই।উল্লেখ, মানব সেবার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ব্যতিক্রমী সেবার মধ্যদিয়ে ইতিমধ্যে মোংলা-রামপালের ৫ হাজার ৯০০ জন মানুষকে বিনামূল্যে অপারেশন করেছেন। ওই সময় প্রায় ৫০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার জাকির হোসেন, ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গোরা। চক্ষু শিবির পরিচানায় ছিলেন খান আলী আজমসহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park