1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গোসাইরহাটে পাটের গোডাউনে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন : শরীয়তপুরের গোসাইরহাট পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ীদের।বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। প্রায় সারে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ক্ষতিগ্রস্তরা হলেন, বাদল ট্রেডাস, আব্দুল ট্রেডার্স, সামসুল ট্রেডার্স, সবল ট্রেডার্স ভুট্র আকনের গোডাউন, আলা উদ্দিন ট্রেডার্স, বিল্লাল ট্রেডার্স সহ ১৮ টি দোকান ও গোডাউন।স্থানীয়, পাট ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার গোসাইরহাট বাজারের কাঠ পট্রি এলাকায় ধোয়া দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কে। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিভানোর জন্য বালতি নিয়ে নেমে পড়েন। গোডাউনে অনেক পাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১৮ টি গোডাউনে আগুন লেগে যায়। তীব্রতা বেশি থাকায় আগুন নেভাতে পারছিলেন না স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনে থাকা পাট, সোয়াবিন, মরিচ, কালিজিরা ও টিন পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত আবু বকর সিদ্দিক বলেন, আগুন কোথা থেকে বা কিভাবে লেগেছে কিছুই জানি না। আমাকে ফোন করে খবর দেয় আমার গোডাউনে আগুন লেগেছে। আমি দ্রুত ছুটে আসি। আমার গোডাউন ছিল ২ টি এতে প্রায় ৫শত মণ পাট ছিল। আমার ছাড়া আরো ১৬ টি গোডাউনের পাট পুড়ে ছাই হয়ে গেছে।এ বিষয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিল্টন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে চলে আসি। আমরা তিন ঘন্টার চেষ্টায় পানি নিয়ন্ত্রণে এনেছি। এখনও আগুন লাগার কারণ জানতে পারি নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।আগুনের ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহম্মাদ আশরাফ উদ্দিন ও গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park