1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কার করা হবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

 

 

স্টাফ রিপোর্টার।।শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন তাজউদ্দিন আহমদের বড় মেয়ে লেখক ও গবেষক শারমিন আহমদ। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সংস্কার চান, তারা ডাক তুলুন- শেখ পরিবার যেন আওয়ামী লীগে আর না থাকতে পারে। এনারা অত্যন্ত ক্ষতি করেছেন আমাদের। দেশের বিরাট বড় ক্ষতি।’বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তাজউদ্দিন আহমদের কন্যা শারমিন।আওয়ামী লীগে যেন শেখ পরিবার আর না থাকতে পারে এমটা জানিয়ে শারমিন আহমদ বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগকে হাইজ্যাক করে শেখ পরিবার। তারা স্বাধীনতার চেতনা ও দলীয় ব্যানারে পরিবারতন্ত্র কায়েম করেছিল।১৫ আগস্টের শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দিশেহারা হয়ে পড়া আওয়ামী লীগের পাশে দাঁড়ালেও ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সংকটে পড়া আওয়ামী লীগের পাশে দাঁড়াতে রাজি নন তাজউদ্দিন পরিবার।দুর্নীতিগ্রস্ত দলটিকে উজ্জীবিত করা সহজ নয় মন্তব্য করে শারমিন আহমদ জানান, ৭৫’এর পর তার মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করেন, তখন দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে আসা হয়। এরপর আওয়ামী লীগ আর দল থাকল না, পরিবারের হয়ে গেল।শারমিন আহমদ বলেন, ‘এটা খুব কষ্টের ব্যাপার যে উনি (শেখ হাসিনা) একটা পরিবার লীগ গঠন করে ছিলেন। উনি যখন নেতৃত্বটা নিলেন তখন আওয়ামী লীগের স্বকীয়তা কিন্তু দিনে দিনে হারিয়ে গেল। ভালো ত্যাগী নেতা-নেত্রীরা ঝড়ে পড়লেন। সব সাইডলাইন হয়ে গেল। আর তখন ওনার একটি পরিবারতন্ত্র কায়েম করলেন, আওয়ামী লীগের ব্যানার টানানো শুরু করলেন, মুক্তিযুদ্ধের ব্যানার ব্যবহার করলেন।’আওয়ামী লীগ মাফিয়া লীগে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এদের বৈশিষ্ট্য হলো যখন লুটপাট, খুন, রাহাজানি, অর্থপাচার এগুলোর সাথে জড়িত থাকে। ওনারা যদি এগুলো চিহ্নিত করতে পারেন, যারা আওয়ামী লীগের সংস্কার চান, তারা ডাক তুলুন- শেখ পরিবার যেন আওয়ামী লীগে আর না থাকতে পারে। এনারা অত্যন্ত ক্ষতি করেছেন আমাদের দেশের, বিরাট বড় ক্ষতি।’আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস আংশিকভাবে তুলে ধরেছে মন্তব্য করে তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে বলেন, সেখানে শেখ পরিবারের ইতিহাসই প্রাধান্য পেয়েছে।সাক্ষাৎকারে আত্মোপলব্ধি থেকে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেতাদের বিচারের মুখোমুখি হওয়ারও আহ্বান জানান শারমিন আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park