1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

শাওন, মানিকগঞ্জ থেকে।। নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত দশটা থেকে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ করে দেয়।এতে ভোগান্তিতে পড়েছে এই নৌরুটের যাত্রীরা।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন জানান, আরিচা কাজিরহাট নৌ রুটের কয়েকটি স্থানে পানির স্তর নেমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে।ফলে কয়েকদিন ধরেই ফেরি চলাচলে বিঘ্নতা ঘটছে। একটি ফেরি স্বাভাবিকভাবে চলাচলের জন্য যেখানে আট ফিট পানি থাকার কথা সেখানে পানি রয়েছে ৬ ফিট বা সাড়ে ছয় ফিট।ফলে সে স্থানে ফেরি চলাচল করতে পারছে না। বিষয়টি বিআইডব্লিউটিসির ড্রেজিং বিভাগ দেখছেন।ড্রেজিং বিভাগের একটি টিম বর্তমানে নৌরুটের নাব্য স্থানে পরিদর্শনে গিয়েছেন। এ বিষয়ে নাব্যতা সংকট নিরসন করে অতি দ্রুতই ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park