1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

২০২৫ সালের পবিত্র রমজানের সম্ভাব্য সময় জানালো আরব আমিরাত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা। সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, রোজার মাস শুরু হতে আর চার মাস বাকি রয়েছে।তারা জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। তার আগে আকাশে দেখা যেতে পারে হিজরি রমজান মাসের চাঁদ। খবর গালফ নিউজের।মধ্যপ্রাচ্যভিত্তিক এই সংবাদমাধ্যম জানিয়েছে, পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর চার মাস বাকি আছে।দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park