1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রী খুন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী খুন হয়েছেন।গতকাল রবিবার দুপুরে ডিওএইচএস এর ১০ নম্বর সড়কের ওই বাসা থেকে মরদেহ উদ্ধারের কথা জানিয়ে ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বলেছেন, বিষয়টি ‘গুরুত্বের সাথে নিয়ে’ তদন্ত করছেন তারা।নিহত ফারাহ দীবার বয়স ষাট বছরের বেশি। তার স্বামী কাজী আব্দুল মতিন বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত উইং কমাণ্ডার।পহন চাকমা বলেন, ‘দেখে মনে হয়েছে, আজ সকালের দিকে ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে আমরা দুপুরের দিকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি।প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।’জানা যায়, ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের লাশ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশ কিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন।কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে প্রশ্ন করলে পহন চাকমা বলেন, ‘সে ব্যাপারে তদন্ত চলছে। সহসাই প্রকৃত খুনিকে গ্রেপ্তার করতে পারব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park