1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ইলিশ শিকার : দশজনকে জেল-জরিমানা, ৩ লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ৪জনকে ১২দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ইলিশ বিক্রয়ের অপরাধে ৬ জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদলতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এই কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।দন্ডিতদের বাড়ি শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায়।ভ্রাম্যমান আদালতের বিচারক ফয়েজ উদ্দিন জানান,শুক্রবার ভোরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে শিবালয়ের পদ্মা-যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয় এবং নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের ৪জনকে ১২দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ইলিশ বিক্রয়ের অপরাধে ৬জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া অভিযানে প্রায় দুই মণ ইলিশ ও প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ায় মাছ স্থানীয় এতিমখানায় বিরতণ করা হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।তিনি আরও জানান জানান,নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইলিশ আহরণ করবে এবং যারা ক্রয় ও বিক্রয় করবে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তাছাড়া মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান চলবে। অভিযানে আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগীতা করেছেন বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park