1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে সরকারি খাস জমি দখল করে প্রবাসীর দোকান নির্মাণ,প্রশাসনের উচ্ছেদ অভিযানে বাধা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ভাড়াড়িয়া বাজারে সরকারি খাস জমিতে দোকান নির্মানের অভিযোগে উঠেছে গ্রীস প্রবাসী সায়েম খানের বিরুদ্ধে। পরে খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জহিরুল আলম।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ভাড়াড়িয়া বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদ অভিযানে বাধা দেন দোকান নির্মাণকারী সায়েম খানসহ তাঁর পরিবার। পরে সাত দিনের মধ্যে সরকারি খাস জমি থেকে দোকান নির্মাণের মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, ভাড়ারিয়া বাজারের একটি অংশ হরিরামপুর উপজেলা ও আরেক একটি অংশ মানিকগঞ্জ সদর উপজেলায় পড়েছে। সীমানা ঘেঁষা একটি সরকারি খাস জায়গায় দোকানের নির্মানের অভিযোগ উঠলে প্রাথমিকভাবে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দোকান নির্মান করতে নিষেধ করেন। সায়েম খান নামের এক গ্রীস প্রবাসী ওই জায়গার মালিকানা দাবি করে এবং নিষেধ না মেনে নির্মান কাজ চালিয়ে যান।তিনি বলেন, বিষয়টি জানতে পেরে সরকারি জায়গা যাতে বেহাত না হয়ে যায় সেই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি কাজে সায়েম খান, তার মা, ভাইসহ পরিবারের লোকজন এবং ছাত্রদের দিয়ে বাধা দেন। এক পর্যায়ে পরিস্থতি উত্তপ্ত হওয়ায় তাকে সরকারি খাস জায়গা থেকে সাতদিনের মধ্যে নির্মানাধীন দোকান সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।অন্যথায় সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণের দায়ে তাঁর বিরুদ্ধে নিয়মতি আইনে মামলা দায়ের করা হবে। সরকারি খাস জমি রক্ষার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।অভিযানে পুলিশ, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম-পুলিশ এবং ভাড়ারিয়া বাজারের স্থানীয় ব্যবসায়ীরাসহ সংশ্লিষ্ট প্রশাসন সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park