1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খুলনা দিঘলিয়ার ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্ৰেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল ঢাকায় গ্ৰেফতার হয়েছে। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি  নির্বাচনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আনসার শেখ হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। গত ৫ আগষ্টের পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন। অবশেষে ঢাকার পল্টন থানার মামলায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে গ্রেফতার হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বহুল আলোচিত ও হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল গত ৫  আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পলায়নের সাথে সাথে লোকচক্ষুর অন্তরালে চলে যান এই ইউপি চেয়ারম্যান।  তার বিরুদ্ধে  বারাকপুর ইউপি পরিষদের চেয়ারম্যান নির্বাচনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী, বারাকপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আনসার শেখ হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ২৬ মার্চ নিহত আনসারে পুত্র তানভীর শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং -১৭ । সর্বশেষ  ঢাকার পল্টন থানার একটি মামলায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে গ্রেফতার হয়েছেন গত সোমবার ২১ অক্টোবর ।দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান , পল্টন থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে ঢাকায় একটি আবাসিক হোটেল থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে গ্রেফতার করেছে । বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park