নিজস্ব প্রতিবেদক।। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল ঢাকায় গ্ৰেফতার হয়েছে। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আনসার শেখ হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। গত ৫ আগষ্টের পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন। অবশেষে ঢাকার পল্টন থানার মামলায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে গ্রেফতার হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বহুল আলোচিত ও হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পলায়নের সাথে সাথে লোকচক্ষুর অন্তরালে চলে যান এই ইউপি চেয়ারম্যান। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি পরিষদের চেয়ারম্যান নির্বাচনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী, বারাকপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আনসার শেখ হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ২৬ মার্চ নিহত আনসারে পুত্র তানভীর শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং -১৭ । সর্বশেষ ঢাকার পল্টন থানার একটি মামলায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে গ্রেফতার হয়েছেন গত সোমবার ২১ অক্টোবর ।দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান , পল্টন থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে ঢাকায় একটি আবাসিক হোটেল থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে গ্রেফতার করেছে । বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।