1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

আক্কেলপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান ও চাল সংগ্রহের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।ওই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহানশাহ হোসেন, খাদ্য গুদামের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার দুটি খাদ্য গুদামে ৪৯ টি মিলারের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ১২৫২ মেট্রিকটন সিদ্ধ চাল কিনবে সরকার। একই সাথে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৯৬৬ মেট্রিকটন ধান কেনা হবে। যা আগামী ৩১ আগষ্ট পর্যন্ত কেনার কার্যক্রম চলামান থাকবে। ক্রয়ের উদ্বোধনী দিনে তরফদার চাউল কলের মালিক খুরশিদা আক্তার ১০টন ও মল্লিক রাইস মিলের মালিক মোকছেদ আলী মন্ডল ১০টন সিদ্ধ চাল সরবরাহ করেন।উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও মনজুরুল আলম বলেন, নিয়ম বহির্ভূতভাবে ধান ও চাল সংগ্রহ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষক ও মিলার উভয়ই যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।শতভাগ নির্দেশ মেনে সবাইকে ধান ও চাল কিনতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park