1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

বাগেরহাট রামপালে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের রামপালে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টায় খাদ্য বিভাগের আয়োজনে রামপাল সরকারি খাদ্য গুদাম চত্বরে ধান সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ধান সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক আ. ছালাম, উপজেলা খাদ্য পরিদর্শক মো. সাইদুর রহমান, গৌরম্ভা খাদ্য পরিদর্শক মিলন মন্ডল ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবব্রত কুমার পাল।এসময় খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা শেখ মনিরুল হাসান জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে অভ্যন্তরীন চলতি বোরো ধান-চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ শত ৮৭ মেট্রিক টন ধান।প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩২ টাকা দরে মন প্রতি ১ হাজার দুইশত টাকা দরে এই ধান ক্রয় করা হবে। যার প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৪ টাকা ও সিদ্ধ চাউল প্রতি কেজি ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এসময় কৃষকদের সাথে কথা বলে সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park