1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ইলিশ শিকার ; ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

 

শাওন মানিকগঞ্জ থেকে : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।জব্দ করা ১২০ কেজি ইলিশ মাছ এতিমখানায় দেওয়া হয়।বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই দণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শরীফ (২৪), হৃদয় (২৫), মো. রাসেল (২২), শফিকুল (১৮), নায়েব আলী (৭০), মো. আলিম (২২), সুরুজ্জামান (২৭), রবিউল (২৬), নূর নবী (১৮), মমিন (২৭), ইকবাল (৪৬), সুমন (২০), শহীদুল (১৮), সাগর (৩০), মতিউর রহমান (৩৬), সাদ্দাম হোসেন (৩০), খায়রুল ইসলাম (৩০) ও শরিফুল (২৪)।সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা।এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১৮ ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।তিনি আরো বলেন,তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত দুই লাখ মিটার জাল ও ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অভিযানে কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park