1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

পাবনা জেলা প্রতিনিধি।।আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানালেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন।তিনি মঙ্গলবার (১৫ অক্টোবর) আলিম পরীক্ষার ফল প্রকাশিত হলে পাবনা ইসলামিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানান।বিজ্ঞপ্তিতে তিনি জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে পাবনা ইসলাম ও মাদ্রাসার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান সহ বহুবার সেরা ১০ মাদ্রাসার মধ্যে স্থান করে নিয়েছে।এবছর পাবনা ইসলামিয়া মাদ্রাসা থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন জিপিএ ৫. ০০(A+), ৩ ৫ জন জিপিএ ৪.০০(A) ২ ২জন,জিপিএ ৩.৫০(A-), ৩ জন, জিপিএ ৩.০০(B) ৩ জন, জিপিএ ২.০০ (C) ১ জন পেয়েছে।পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার (পাইমা ) শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষা-‘২৪ এ ২৮ জন জিপিএ ৫.০০(A+) সহ শতভাগ পাশ করেছে । তার মধ্যে সাধারণ বিভাগ থেকে জিপিএ ৫ ০০(A+) ১৩ জন, জিপিএ ৪.০০(A) ২৪ জন,জিপিএ ৩.৫০(A-) ২ জন, জিপিএ ৩.০০(B) ৩ জন, জিপিএ ২.০০ (C) ১ জন পেয়েছে ।বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ ০০(A+) ২ জন, জিপিএ ৪.০০(A) ৩৫ জন,জিপিএ ৩.৫০(A-) ২ জন, জিপিএ ৩.০০(B) ৩জন, জিপিএ ২.০০ (C) ১ জন পেয়েছে । এ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সামাদ শিক্ষার্থীদের সাফল্যে মাদ্রাসা সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park