1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালতলীতে গুড নেইবারস বাংলাদেশের মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ ই অক্টোবর ২০২৪) সকাল ১০.০০ ঘটিকায় গুড নেইবারস বাংলাদেশ এর তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর পক্ষ থেকে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি অফিস প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়।গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভন এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তালতলী ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাহমিদা হক। এসময়ে তিনি সকলকে হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীরবন্দর মেনাজ উদ্দিন হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব অনুকুল চন্দ্র শীল। তিনি হাত ধোয়া দিবসের গুরুত্ব সম্পর্কে আলেচনা করেন। উক্ত অনুষ্ঠানে সঠিক পদ্ধতিতে হাত ধোয়া প্রদর্শন করান তালতলী সিডিপি এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুয়েল হাসান। এছাড়াও গুড নেইবারস্ বাংলাদেশ তালতলী সিডিপি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মি. লরেন্স ঢালী- এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি এডমিন), মি. সুমন মল্লিক- অফিসার (হেল্থ) ও অন্যান্য কর্মচারীবৃন্দ।উক্ত অনুষ্ঠান এর মাধ্যমে অংশগ্রহনকারীদের স্বাস্থ্য উপকরণ হিসেবে, সাবান, শ্যাম্পু এবং ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয় এবং শিশুদের নিয়ে একটি স্বাস্থ্যবিধি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার অয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park