1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঢাকাসহ ৫ বিভাগে হিট অ্যালার্ট জারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।দেশের পাঁচ বিভাগের বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। এ পরিস্থিতিতে বুধবার ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মাঝারী ধরনের ও অন্যান্য জায়গায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।এই পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অধিদপ্তর আরও জানিয়েছে, তাপদাহের বাইরে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ ও বরিশাল জেলা। আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।প্রসঙ্গত, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় পর্যন্ত মাঝারী, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে অতি তীব্র তাপদাহ বিবেচনা করা হয়।বৃহস্পতিবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ বলেন,‘বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।তবে আশা করছি, তাপদাহ মৃদু থেকে মাঝারী অবস্থায় থাকবে।তিনি আরও বলেন, ‘আগামী ১৮ মে’র পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টি হবে। পর্যাপ্ত বৃষ্টি হলে তাপদাহ প্রশমিত হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park