1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

একমাত্র নির্বাচিত সরকারই জনগণের জন্য কাজ করতে পারে : রিজভী

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই জনগণের জন্য কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স দুই মাসের বেশি হয়ে গেছে। আমরা মনে করি, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে আরও সক্রিয় হওয়া। ডেঙ্গু পুরোনো একটি রোগ। আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া দরকার ছিল।বিএনপির এই নেতা বলেন, বিএনপি গণভিত্তিক দল। আমরা সামর্থ্য অনুযায়ী করে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত আমাদের সচেতনতা ও সেবামূলক কার্যক্রম চলবে। ওয়েবসাইট ও হটলাইনে যোগাযোগ করলে রক্তের ব্যবস্থা করা হবে।সরকারের কাছে আবেদন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আপনারা মানুষের জীবন বাঁচাতে বড় উদ্যোগ নেন। আমরা তো ক্ষমতায় নেই যে প্রশাসন দিয়ে কাজ করাব, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দেবো।তিনি বলেন, আমরা কয়টা ফ্লাইওভার করলাম, তাতে মানুষের জীবন বাঁচবে না। বরং এতে মানুষের মধ্যে আরও হতাশা তৈরি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park