1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালতলীতে এতিমের অর্থ আত্মসাৎ এর অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিনিধি : বরগুনার তালতলীতে একটি এতিমখানায় ভুয়া এতিম ও দুস্থ দেখিয়ে প্রতিবছর রাষ্ট্রীয় কোষাগার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় এতিম ব্যবসায়ীরা।সমাজসেবা অফিসের নিয়মিত তদারকি না থাকায় এবং তাদের যোগসাজশে রাষ্ট্রীয় কোষাগার খালি করার পাশাপাশি এতিমের অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে ওই এতিমখানা পরিচালনা কমিটির বিরুদ্ধে।সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের পুরাতন গরুর হাট এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম নূরানী হাফিজি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এতিমখানায় কাগজে কলমে ৩৬ জন এতিম দেখালেও বাস্তবে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। বরং এতিমখানার তালিকাভুক্ত শিক্ষার্থীরা ১ জন ব্যাতীত বাকিরা সকলেই অর্থ ব্যায় করে পড়াশোনা করে। এতিমখানার তালিকায় প্রবাসী, চাকুরীজীবি ও বিভিন্ন পেশায় কর্মরত লোকের সন্তানেরা রয়েছে।এছাড়াও অত্র প্রতিষ্ঠানের পরিচালক রিয়াজের ছেলের নাম পাওয়া গেছে ওই তালিকায়। এমনকি তালিকা থেকে বাদ পড়েননি ওখানকার শিক্ষকও। অবিভাবকদের দাবি প্রতিমাসে ২-৩ হাজার টাকা দিয়ে ছেলে-মেয়েকে পড়াশোনা করান। ওই তালিকায় আরো অনেক শিক্ষার্থী রয়েছে যারা বাড়ি থেকে পড়াশোনা করে এবং অর্থ দিয়ে পড়ে তাদেরকেও এতিমখানার তালিকাভুক্ত করা হয়েছে।এদিকে এঘটনা শিক্ষার্থী অভিভাবকদের মাঝে জানাজানি হলে এনিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ বিষয়ে মদিনাতুল উলুম নূরানী হাফিজি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এতিমখানার পরিচালক মোঃ রিয়াজ বলেন, ২-৩ জন এতিম আছে বাকিরা সবাই গড়িব। সমাজসেবা অফিসার সকলের তালিকা দিতে বলেছে তাই দিয়েছি।তালতলী উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) মানজুরুল হক কাওসার বলেন, এতিম ছাড়াও সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের তালিকা ভুক্ত আছে৷ ক্যাপিটেশন গ্রান্ট ও মঞ্জুরী তালিকা ভুক্ত শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার সুযোগ নেই। যেসমস্ত প্রতিষ্ঠান ভূয়া ও অনিয়ম করে আমি সেগুলো বন্ধ করে দেব।তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত দত্ত বলেন, আমি এ বিষয়টা জানি না আমাকে কেউ কখনো বলেনি। বিষয়টি দেখব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park