1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।আজ রোববার (১৩ অক্টোবর) বিকালে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন।এসময় মানিকগঞ্জ ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম জানান, ঢাকা আরিচা-মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা শতভাগ নিশ্চিত করতে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এখন থেকে ট্রাফিক বিভাগের চলমান অভিযানের পাশাপাশি সপ্তাহে যে কোনো একদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। হেলমেট না পরাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটরসাইকেল চালকরা মাথায় হেলমেট না পড়ায় বেশ কয়েকটি মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় জরিমানা করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park