1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

তালতলীতে গুড নেইবারস বাংলাদেশের মাধ্যমে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

আবুল হাসান নিজস্ব প্রতিবেদক।।বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি’র মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ অক্টোবর ২০২৪) সকাল ১১.০০ ঘটিকায় গুড নেইবারস বাংলাদেশ তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাঙ্গনে গিফট ক্যাম্পেইন-২০২৪ এর আয়োজন করা হয়।এ সময়ে গিফট ক্যাম্পেইন এর মাধ্যমে ১৩৯৭ শিশুকে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেনসিল, টিফিন বক্স, ওয়াটার পট, স্কুল ব্যাগ, ফাইল ব্যাগ, পেনসিল কাটার, রাবার ও রং পেনসিল বিতরণ করা হয়।এছাড়াও পুষ্টিকর খাবার হিসেবে আটা, ডাল, নুডলস ও পানি পরিশোধন করার জন্য ফিটকিরি বিতরণ করা হয়।গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভন এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে শিশুদের শিক্ষা ও স্বস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তালতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) সারাহ সুলতানা, ২১ নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চাউলাপাড়া সরবারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালী, আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যামক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এবং তালতলী সিডিপি’র সিডিসি সহ-সভাপতি জামাল হোসেন, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ গুড নেইবাংলাদেশ তালতলী সিডিপি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park