1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (২৪) নামের এক বিদ্যুৎকর্মী যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে।রবিউল ইসলাম ফরিদপুরের দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম ও তার সহকর্মীরা।এসময় অসতর্কতাবশত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park