1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পাবনায় বৈসম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সঃ ও নাত সন্ধ্যা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি : পাবনার সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী সাঃ উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সাঃ এর অবদান শীর্ষক আলোচনা ও নাত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর পাবনা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।পাবনা সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় পাবনা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি নোমান মোশাররফের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনার সাঁথিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মোহম্মাদ ইদ্রিস। প্রবন্ধের উপরে প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুসাদের ডিন প্রফেসর ড. খালেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাবনার সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা প্রিন্সিপাল ইকবাল হোসাইন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি উপাধ্যক্ষ আব্দুল লতিফ ও পাবনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ রকিব উদ্দিন প্রমূখ।সেমিনারে বক্তারা বলেন, রাসূল সা. বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল সা. এর বিকল্প আজও হয়নি আগামীতেও কোনদিন হবে না। তিনি সাম্যতার মাধ্যমে মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তা পৃথিবীতে আজও বিরল। সমাজে অসমতা ভরে গেছে, নানা ধরনের বৈষম্য শিকার আজ মানবতা । বর্তমানে রাসূল সা. এর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার আজ সময়ের দাবি। রাসূল সা : নির্দেশনা অনুযায়ী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করে যেতে হবে। সম্মিলিত চেষ্টার মাধ্যমে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা শেষে সিরাতের উপর বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সবশেষে নাতে রাসুল পরিবেশিত হয়।সেমিনারে নানা পেশার মানুষ, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক সংসদের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park