1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

হরিরামপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ।অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ শহীদ মিয়া, নাদিম হোসেন ও লিটন হোসেন নামের তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ বলেন, ধুলশুড়া এবং বয়ড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অনেকগুলো ড্রেজার ছিল। আমরা তিনটিকে আটক করেছি, বাকিগুলো সরে গেছে। পরে তিনটি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছি।তিনি অারও বলেন, ইজারাদারকে অামরা বলেছি, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবেনা। বালুমহালের সীমানা নিয়ে যদি তাদের বিভ্রান্তি থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের আবারও এলাকা বুঝিয়ে দিবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, অবৈধভাবে নদী থেকে যদি কেউ বালু তুলে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park