1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি : মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্তাজ উদ্দিন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, সাধারণ সম্পাদক শফিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, সমাজে প্রবীণরা নানা সমস্যায় জর্জরিত। তাঁদের জীবনধারন ও মর্যাদা রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park