1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ডিসি পদায়নে হাতাহাতি: ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

জেলা প্রশাসক (ডিসি) পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্মসচিবের রুমে হাতাহাতির ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তাদের মধ্যে আটজনকে গুরুদণ্ড, চারজনকে লঘুদণ্ড এবং পাঁচজনকে তিরস্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।গত ৯ সেপ্টেম্বর দেশের ২৫টি জেলায় এবং ১০ সেপ্টেম্বর আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়।ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনকে নিয়ে ক্ষোভ জানান একদল কর্মকর্তা।ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ১০ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তিন ঘণ্টার বেশি সময় হট্টগোল করেন তারা। একপর্যায়ে এই হট্টগোল হাতাহাতিতে গড়ায়।এ ঘটনায় প্রজ্ঞাপন দেওয়ার পর আট ডিসির পদায়ন বাতিল ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (মাঠ প্রশাসন) বদলি করা হয়েছে আগেই।এমন ঘটনায় সরকারের শীর্ষ পর্যায় থেকে অসন্তোষ প্রকাশ করে অভ্যন্তরীণভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।তারই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব আকমাল হোসেন আজাদের নেতৃত্বে এক সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park