1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

এক রাতেই তিনটি গরু চুরি, ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:এক রাতেই জয়পুরহাটের আক্কেলপুরে এক মৎস্যচাষির তিনটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৎস্যচাষি জুয়েলের বাড়িতে। এ ঘটনায় সন্দেহ করে সাবেক ইউপি সদস্য ও প্রতিবেশী একজনকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানা পুলিশ।আটককৃতরা হলেন- সাবেক ইউপি সদস্য বারোইল নয়াপাড়া (চুরপাড়া) গ্রামের মোসলেম উদ্দীন মনির ও প্রতিবেশী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মোহন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস।গরুর মালিক জুয়েল জানান, গত বৃহস্পতিবার রাতে রাত ১টার সময় নিজ পুকুরের মাছ পাহারা দেয়ার উদ্দেশ্যে বাড়ির দরজা বাইরে থেকে তালাবন্ধ করে যাই।প্রায় দেড় ঘণ্টা পর বাড়ি ফিরে দেখি দরজায় তালা নেই, বাড়ির ভেতরের গোয়ালঘরে থাকা একটি অস্ট্রেলিয়ান এবং দুটি দেশি জাতের গরুর বাছুর নেই। গরু তিনটির মূল্য প্রায় ৪ লাখ টাকা।পরে গরু চুরি করেছে সন্দেহে প্রতিবেশী প্রশান্ত রবিদাসকে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের একটি বাড়ি থেকে ধরে এনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে রেখে আক্কেলপুর থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়।গরুর মালিক জুয়েল আরও বলেন, প্রশান্ত বিভিন্ন চুরির সাথে জড়িত। কয়েক দিন আগে আমার এক ভাতিজার অটো চুরি করতে গিয়ে তাড়া খেয়ে পালিয়েছিল।গত বৃহস্পতিবার তাকে বাজারে ৩-৪ জন অপরিচিত লোকজন নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়।রাতে সে আমার গরু চুরি করে নিজ বাড়িতে ছিল না।পরে তাকে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়েনর দেওগ্রামের একটি বাড়িতে থেকে ধরে এনে আক্কেলপুর থানায় খবর দেই।আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রশান্ত রবিদাসকে ও আন্ত জেলার চোর চক্রের সদস্য গোপীনাথপুর ইউনিয়নের বারোইল নয়াপাড়া (চুরপাড়া) গ্রামের সাবেক ইউপি সদস্য মোসলেম উদ্দীন মনিরকে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার করা হয়। তাদেরকে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাবেক ইউপি সদস্য মোসলেম উদ্দীন মনির বিরুদ্ধে আক্কেলপুরসহ বিভিন্ন থানায় ১০টি ও প্রশান্ত রবিদাস বেশ কয়েকটি চুরি ও মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park