1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

খুলনা রূপসায়”নির্বাচনকে কেন্দ্র করে রসুল মিনা নামে যুবক খুন ; আহত কয়েকজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
দে-শ ও জনতার কথা বলে..

 

রূপসায়”নির্বাচনকে কেন্দ্র করে রসুল মিনা নামে যুবক খুন এবং বেস কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ রয়েছে।।সোমবার রাত আনুমানিক ১০টার সময় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রসুল মিনা (৪২)কে মৃত্যু ঘোষণা করেন।নিহতের বাড়ি খুলনার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে।পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়,বামনডাঙ্গা গ্রামে আপন চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে পূর্ব থেকে ভিতরে ভিতরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এর মধ‍্যে বামনডাঙ্গা মাধ‍্যমিক বিদ‍্যালয়ে ম‍্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৯ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।নির্বাচন বিষয় নিয়ে গত ১৩ মে রাতে মিনা বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনার এক প্রান্তে দুই চাচাতো ভাইয়ের গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।পরবর্তীতে উক্ত ঘটনা বামনডাঙ্গা বাজারে এসে হাতুড়ি,লোহার রড়সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে রসুল মিনা (৪২) আতা মিনা(৩৫), জাহিদুল মিনা (৪০)পান্না মিনা(৩৫),ও ফারুক মিনা (৩৮) গুরুতর আহত হন।সংঘর্ষে ঘটনাস্থলে রসুল মিনা মারাত্মক জখম হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত‍্যু ঘোষণা করেন।ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে রূপসা থানার ওসি মো.এনামুল হক জানান, নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে।বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park