1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামীর উপজেলা নেতাদের মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

 

সাগর তালুকদার প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে এর প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস এসময় বক্তারা বক্তব্যে বলেন, ‘আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। এরপরে কি এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে কী করবে এটা নিয়ে কোনো নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি।এটা নিয়ে কাজ করা হচ্ছে।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম,ডা. হারিছ মিয়া, মো.দিলোয়ার হোসেন, মাও সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ।উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমএ মুত্তালিব ভুইয়া,বজলুর রহমান, হাবিবুল্লাহ হেলালী,আবু সালেহ মো.আলা উদ্দিন, এনামুল কবির মুন্না, আশিশ রহমান, শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার । আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ মাসুক নাঈম,মাসুদুর রহমান সোহাগ, সুহেল আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park