1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

শরীয়তপুরে বিএনপির সমর্থকের বিরুদ্ধে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যাতে পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল মাদবর নামে এক বিএনপি সমর্থক ও তার অনুসারীদের বিরুদ্ধে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাসেল সরদার একই এলাকার ইসহাক সরদারের ছেলে।পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল শুক্রবার দুপুরে ভাঙ্গাব্রিজ এলাকায় একটি সেলুনে চুল-দাঁড়ি কাটছিলেন যুবলীগ কর্মী রাসেল সরদার।এ সময় পেছন থেকে স্থানীয় বিএনপি কর্মী সাইফুল মাদবর ও তার লোকজন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত তিনটার দিকে মৃত্যু হয় তার।এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা।নিহতের ভাবী সীমা আক্তার বলেন, আমরা আওয়ামী লীগ করতাম এটাই কি আমাদের দোষ।আমার দেবর আওয়ামী লীগ করতো বলে বিএনপির সাইফুল ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে।ছোট ছোট দুটি বাচ্চাকে এতিম করে দিয়ে গেল। আমরা ওদের ফাঁসি চাই।নিহতের বোন ইয়াসমিন বলেন, আমার ভাইকে ওরা মেরে ফেলল। আমার ভাই তো কারো কখনো ক্ষতি করেনি। তাহলে কেন আজ আমি ভাইহারা হলাম।খুনিদের কঠিন বিচার চাই।এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে রাসেল নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে।ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park