1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঝিকরগাছায় কাঁচামাল ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

 

জহিরুল ইসলাম,ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় মিন্টু হোসেন (৪২) এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর গ্রামের মাঠপাড়ার একটি মেহেগনী বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মিন্টু হোসেন চাঁদপুর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা জানান, সকালে হাঁটতে গিয়ে এক নারী লাশ দেখতে পেয়ে তাঁর স্বামীকে বলেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন উলঙ্গ অবস্থায় মিন্টুর লাশ পড়ে আছে। পাশেই ছড়িয়ে ছিলো জামাকাপড়, মোবাইল, জুতা ও টাকা। লাশের আশপাশের বাগান ভাঙা ছিলো। স্থানীয়রা আরও বলেন, মিন্টু কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। গতকাল বুধবার বিকেল বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার দিকে আশিংড়ী বাজারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা যায়।নিহত মিন্টুর ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। কীভাবে মারা গেল তাও বুঝতে পারছি না। তিনি অসুস্থ ছিলেন না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই।ময়নাতদন্তের প্রতিবেদনের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park