1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাবা-মেয়ে নিখোঁজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক : মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন।তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বারাহিরচর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।আরিচা স্থল-কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, মহিদুর রহমান তার নয় বছরের শিশু কন্যা রাফসাকে নিয়ে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এ সময় প্রতিদিনের মতো মেয়েকে সাঁতার শেখাতে পেটে দুইটি বোতল বেধে নদীতে ছেড়ে দেন তিনি।কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন।খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park