1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

আব্দুল্লাহ আল মোমিন পাবনা জেলা প্রতিনিধি।।পাবনায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন পাবনা জেলা জামায়াতে ইসলামী। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ২৫ সেপ্টেম্বর দুপুরে জেলা জামায়াত কর্তৃক আয়োজিত দীর্ঘ ১৭ বছর পর এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন বিগত ৪ দলীয় জোট সরকারে আমাদের দলের দুইজন নেতা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতি ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের নির্বিচারে গণহত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হওয়া দরকার। জামায়াত সম্পর্কে অপ্রচার চালানো হয়েছে, জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করাতে চেয়েছিল। জামায়াতকে নিষিদ্ধ করার ৪ দিনের মাথায় তারা পলায়ন করেছে।সাংবাদিক ভাইদের বলব জামায়াত ইসলামী সম্পর্কে অযথা অপ্রচার করবেন না, ভূল হলে ধরিয়ে দিবেন আমরা শুধরে নিবো। জাতিকে ভালো রাখতে আপনারাই বেশি ভূমিকা পালন করে থাকেন। সাদাকে সাদা ও কালোকে কালোই বলবেন। জামায়াত ক্ষমতায় গেলে কোন দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। সাবেক ভূমি মন্ত্রী টাকা পাচার করে লন্ডনে ৩৬০ বাড়ি বানিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।এগুলো ফিরিয়ে আনতে হবে। আমাদের দুইজন মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোঃ মুজাহিদ এক টাকারও দুর্নীতি করেননি। কেউ প্রমাণও করতে পারেনি। দুর্নীতি ধরিয়ে দিতে কেউ চ্যালঞ্জ গ্রহণ করেনি। তিনি বলেন ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষনের নাটকের নামে বিএনপির অনেক নেতাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে বন্দী রেখেছিলেন। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত, নিহত ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত করেন জেলা‌ জামায়াতের‌ নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হোসেন। মতবিনিময় সভায় পাবনা জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ারসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park