1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

 

বেসরকারি সিএসবি টেলিভিশনের (ক্রোনাস স্যাটেলাইট ব্রডকাস্ট) সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।এর ফলে টেলিভিশনটির সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।আদালতে বেসরকারি টেলিভিশন সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী যিনি ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। সে আবেদনের শুনাননি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সে রুল পেন্ডিং থাকা অবস্থায় সম্পূরক আবেদন জানানো হয়।সিএসবি নিউজ পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করে ২০০৭ সালের ২৪ মার্চ। বাণিজ্যিকভাবে সম্প্রচারে আসে একই বছরের ৯ এপ্রিলে। ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সিএসবি টেলিভিশনের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারিতে বেসরকারি এ টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না-তার কারণ দর্শাতে সরকার ও বিটিআরসির প্রতি রুল জারি করেন হাইকোর্ট। ওই সময়ের সরকারের তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পরবর্তী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতেও বলা হয়েছিল।সেই সময় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফজলুল কাদের চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধের আদেশ দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park