1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বরিশালে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে বেধড়ক পিটুনি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

 

নিজস্ব সংবাদদাতা :বরিশাল সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন এবং ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সচিব রাজিবকে আদালত প্রাঙ্গণে বেধড়ক পিটিয়েছে বিক্ষুব্ধ জনতা।সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরিশাল ৫ আসনের সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমকে রবিবার ঢাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেপ্তার হওয়া পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমকে সোমবার বরিশাল আদালতে সোপর্দ করার খবরে সেখানে গিয়ে উপস্থিত হয় আওয়ামী লীগের সদস্যরা।তখন বিক্ষুব্ধ জনতা কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন এবং ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সচিব রাজিবকে বেধড়ক মারধর করে। মারধরের শিকার হয়ে দৌড়ে পালিয়ে যায় কাউন্সিল জয়নাল ও রাজিব।একাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ১০ নং ওয়ার্ডে জয়নালের আছে সন্ত্রাসী বাহিনী। যারা বছরের পর বছর কেডিসি এলাকায় মাদকের বিষ ছড়াচ্ছে। তাছাড়া ১০নং ওয়ার্ডের কেউ কোনো স্থাপনা কিংবা ব্যবসা পরিচালনা করতে হলে জয়নাল বাহিনীকে চাঁদার টাকা না দিলে হামলা-ভাঙচুর চালায় তার বাহিনী।কয়েক দিন আগেও কাউন্সিলর জয়নাল ও তার বাহিনী বিভাগীয় ট্যাংকলরি সমিতির কোষাধ্যক্ষকে চাঁদা না দেওয়ায় মারধর করে।এই মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে কর্মবিরতিতে গিয়েছিলেন শ্রমিকরা।পরে সেনাবাহিনী ও পুলিশ চাঁদাবাজদের আইনের আওতায় আনবে জানালে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park