1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাগেরহাটের মোড়েলগঞ্জে চাবির আঘাতে অটোচালক খুন : ঘাতক ফাহাদ গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের মোড়েলগঞ্জে  চাবির আঘাতে অটোচালক আল ইমরান কে খুনের ঘটনায় ভ্যানচালক নাইম ওরফে ফাহাদকে (১৮) আটক করেছে পুলিশ। আটক ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের সেলিম হাওলাদরের ছেলে।মঙ্গলবার (১৪ মে) সকালে মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।নিহত আল ইমরান পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় সড়কে ওভারটেক করা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ ও অটোচালক আল ইমরান। এক পর্যায়ে ভ্যানচালক ফাহাদের হাতে থাকা চাবি দিয়ে অটোচালকের বুকে আঘাত করেন।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ফাহাদকে মঙ্গলবার (১৪ মে) সকালে মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করা হয়। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park