1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

নড়িয়া প্রেসক্লাবের সভাপতি ইমন, সম্পাদক জাহাঙ্গীর

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

 

জেলা প্রতিনিধি, শরীয়তপুর।।শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ইমনকে সভাপতি ও দৈনিক বাংলার নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নড়িয়া পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সহ সভাপতি পদে দৈনিক কালেরকণ্ঠের নড়িয়া উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়ান টিভির রকি আহমেদ, দৈনিক ইনকিলাবের ইলিয়াছ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে ভোরের খবরের নুরে আলম জিকু, দপ্তর সম্পাদক পদে আনন্দ টিভির জামাল হোসেন, অর্থ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের রাব্বি ছৈয়াল, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক গণমুক্তির সোহাগ খাকী নির্বাচিত হোন।এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে ৫ জনকে ও উপদেষ্টা হিসেবে ৩ জনকে নির্বাচিত করা হয়।দৈনিক নয়াদিগন্তের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. বোরহান উদ্দিন রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান, এনটিভির জেলা প্রতিনধি আব্দুল আজিজ শিশির, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি এম এ ওয়াদুদ, বিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park