1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শরীয়তপুর মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

 

শরীয়তপুর জেলা প্রতিনিধি: বিজয় টিভির শরীয়তপুর প্রতিনিধি মাহামুদুল হক মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।মানববন্ধনে বক্তারা জানান, গত শুক্রবার রাতে বিজয় টিভির সাংবাদিক মাহামুদুল হক মামুনের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে একদল চাঁদাবাজ। তাদের চাঁদা না দেয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে গুরুতর আহত হয় মামুন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠায় কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৮ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। মানববন্ধনে দোষীদের আইনের আওতায় আনতে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেয় সাংবাদিক নেতারা। অন্যথায় কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানায় তারা।জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও আরটিভির প্রতিনিধি আবুল হোসেন বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজরা এখনো থেমে নেই। তাদের চাঁদা না দেয়ায় বিজয় টিভির সাংবাদিক মামুনের উপর ন্যাকারজনক হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই। আমরা আশা করি অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন।যদি তারা ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে না পারে আমরা সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিবো।চ্যানেল আই টেলিভিশনের প্রতিনিধি এস এম মজিবুর রহমান বলেন, সাংবাদিক মামুনের উপর যে হামলাটি হয়েছে সেটি স্বাভাবিক কোনো ঘটনা না। এ ঘটনায় মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। যদি অপরাধীরা পার পেয়ে যায় তাহলে গণমাধ্যমকর্মীদের উপর হামলা ঘটনা বেড়ে যাবে। গণমাধ্যমকর্মীরা শঙ্কার মধ্যে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park