1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

অটো ইটভাটা বন্ধে প্রধান উপদেষ্টার কাছে জয়-ই মামুনের খোলা চিঠি

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
সাংবাদিক জয়-ই মামুন

 

বিশেষ প্রতিবেদকঃ মাননীয় প্রধান উপদেষ্টা সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মালুটিয়া গ্রামের বাসিন্দা। আমাদের গ্রাম এবং মালুটিয়া মৌজা সদর উপজেলার সর্বশেষ গ্রাম ঢাকা জেলার সীমানা ঘেঁষা মালুটিয়া মৌজার মধ্যে ঘরে ওঠেছে ৫ টি ইট ভাটা যার মধ্যে কে টি জি অটো ব্রিকস অন্যতম।কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই আওয়ামীলীগ ও আটিগ্রাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর প্রভাব খাটিয়ে সম্পুর্ণ তিন ফসলী কৃষি জমির উপর ঘরে উঠেছে এই প্রতিষ্ঠানটি যার ৮০০ মিটারের মধ্যে রয়েছে ১ টি উচ্চ বিদ্যালয় ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০০ গজের মধ্যে রয়েছে ১ টি কমেনিটি ক্লিনিং ৫০ গজের মধ্যে রয়েছে গ্রামের অসংখ্য বসত বাড়ি ইট ভাটার চারপাশে বিস্তৃত ফসলের মাঠ।বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন প্রায় ২৫০ জন মানুষের গন স্বাক্ষর সহ জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি, পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ,কৃষি মন্ত্রনালয়, ততকালীন প্রধানমন্ত্রী, বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন প্রকার ফল পাইনি আমরা।এই প্রতিবাদ এর যের ধরে গ্রামের অনেক যুবকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সহ পুলিশ দিয়ে বাড়িতে বাড়িতে হুমকি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করত কে টি জি অটো ব্রিকস এর মালিক ফিরুজ সরকার। তার বাবা রাজাকার রাহাত সরকার তার দাদা রাজাকার জয়নাল সরকার তার চাচা নুরে আলম সরকার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই কোন নিয়মের তোয়াক্কা না করেই প্রতি বছর টেড লাইসেন্স এর মেয়াদ বাড়িয়ে পরিবেশ অধিদপ্তর এর কর্মকর্তাকে টাকার মাধ্যমে মেনেস করে কে টি জি অটো ব্রিকস এর পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র হাতিয়ে নিয়েছেন।প্রতিদিন গড়ে ৯০ হাজার ইট তৈরি করার ফলে মালুটিয়া গ্রাম সহ আশে পাশের গ্রামে জমির মাটি প্রায় শেষের পথে এভাবে মাটি কাটা হলে আগামী ৫ বছরের মধ্যে আমাদের গ্রাম সহ আশে পাশের গ্রামের সব কৃষি জমি নদি হয়ে যাবে ইট ভাটার কালো বিষাক্ত ধোয়ার কারনে আশে পাশের কৃষি জমিতে ঠিক মত ফসল হচ্ছে না।তিনটি স্কুল এর ছাত্রছাত্রীদের লেখা পড়া করতে অনেক কষ্ট হচ্ছে। কমিউনিটি ক্লিনিং খুব নিকটবর্তী হওয়ায় ইট ভাটার ধোয়ার কারনে চিকিৎসা সেবা ভয়াবহ হুমকির মুখে মালুটিয়া গ্রাম সহ আশে পাশের গ্রামের হাজার হাজার মানুষ আজ পরিবেশ বির্পযয়ের মুখে দাড়িয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছে মহান আল্লাহ পাক যেন তাদের এই মাটি খেকু ইট ভাটা থেকে মুক্তি দেন।অতএব মহাদয় সমীপে আকুল আবেদন অবিলম্বে মাটি খেকু রাজাকার পুত্রের এই কে টি জি অটো ব্রিকস বন্ধ করতে আপনার একান্ত মর্জি হয়।বিনীত নিবেদক মালুটিয়া গ্রাম বাসির পক্ষে সাংবাদিক জয় ই মামুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park