1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আন্দোলনে গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন উত্তরার এপিবিএন কলেজ ছাত্র ইলহাম সরকার। তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। বাংলাদেশের চিকিৎসকরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল রাখতে পেরেছেন। তবে তার পুরো সুস্থ হতে আরও উন্নত চিকিৎসা এবং সময়ের প্রয়োজন। পাশাপাশি আর্থিক বিষয়টিও জড়িত। এমন অবস্থায় গুলিবিদ্ধি ইলহামের চিকিৎসার জন্য অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি দেশি-বিদেশি বিভিন্ন ডাক্তারের সমন্বয়ে ইলহামের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশে ইলহাম সরকারের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সার্বিক তদারকি করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এদিকে গুরুতর অসুস্থ ইলহামের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের জন্য তারেক রহমানের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনের কোঅর্ডিনেশনে গতকাল শুক্রবার রাতে এক বিশেষ ভার্চুয়াল কনসালটেন্সি সভা অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে উক্ত ভার্চুয়াল কনসাল্টেশনে দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত প্যানেল অব এক্সপার্টস চিকিৎসা পরামর্শ প্রদান করেন।প্যানেল অব এক্সপার্টস: অধ্যাপক ডা. মইনুল হক সরকার (কনসাল্টেন্ট নিউরোসার্জন, ইবনে সিনা হাসপাতাল), অধ্যাপক ডা. রফিকুস সালেহিন (কনসাল্টেন্ট জেনারেল সার্জন, ইউনাইটেড হাসপাতাল), ডা. রবার্ট আহমেদ খান (সিনিয়র ফেলো, নিউরোসার্জারী, ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার, এনএইচএস ট্রাস্ট, যুক্তরাজ্য), ডা. আনারুল ইসলাম (কনসাল্টেন্ট, রেস্পিরেটরী মেডিসিন, ন্যাশনাল হেলথ সার্ভিস, যুক্তরাজ্য), ডা. ফয়জুর রেজা (কনসাল্টেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জন, নরওয়েস্ট হসপিটাল, সিডনি, অস্ট্রেলিয়া) এবং ডা. আহমেদ জাহিদ হাসান (সাইকিয়াট্রিস্ট, এ্যাসেক্স পার্টনারশিপ ট্রাস্ট, যুক্তরাজ্য)। কেস সামারী উপস্থাপন করেন প্লাস্টিক সার্জন ডাঃ শাওন বিন রহমান।সংশ্লিষ্টরা জানান, গুলিবিদ্ধ ইলহামের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশেও নেওয়া হবে। যে কোনো মূল্যে তার শারীরিক অবস্থা স্বাভাবিক অবস্থায় আনার জন্য যা প্রয়োজন তা করা হবে। এ বিষয়ে তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এছাড়াও তারেক রহমান গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তারেক রহমান সদা তৎপর রয়েছেন। প্রায় প্রতিদিনই সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ও বিএনপি নেতারা হতাহতদের পরিবারে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং সহায়তা পৌঁছে দিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park