1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

শাজাহানপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু নাবিয়ার মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

 

মো:মহিউদ্দিন নিজস্ব প্রতিনিধি।। বগুড়ার শাজাহানপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ছোট্ট একটি পুকুরের পানিতে ডুবে নাবিয়া আক্তার (৩) নামে এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে। নাবিয়া আক্তার উপজেলার খরণা ইউনিয়নের দাড়িগাছা ফকিরপাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে ট্রাক চালক নায়েব আলীর মেয়ে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া দক্ষিণপাড়া গ্রামে নানা পুটু মিয়ার বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়। নানা পুটু মিয়া জানান, ৮ বছর বয়সি এক নাতি এবং ৩ বছর বয়সি নাতনিকে নিয়ে তার মেয়ে গত শনিবার তার বাড়িতে বেড়াতে আসেন। মেয়ে জামাই আন্তজেলা ট্রাক চালক হওয়ায় ট্রাক নিয়ে বাহিরে আছেন। সোমবার দুপুরে শিশু নাতনিকে বুকের দুধ খাইয়ে তার মা বাড়ির বাহিরে যান। কিছুক্ষন পর বাড়িতে ফিরে শিশু কন্যাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশু কণ্যাকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, ঘটনাটি তিনি লোক মারফত জানতে পেরেছেন।শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park