1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চিকিৎসক হয়ে মানুষের সেবা করা ফারাহ আহমদের স্বপ্ন

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

 

ইমরান মোল্লা।।শিক্ষা জীবনের প্রথম দশ বছরের ফলাফল হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার প্রতিদিনের কষ্ট সফল হয়েছে। রেজাল্টের আগে একটু নার্ভাস ছিলাম কিন্তু রেজাল্ট পাওয়ায় পরে অনেক ভালো লাগছে। আমার এই সফলতা তো শুধু আমার একার না আমার বাবা, মা, ভাইয়া এবং যাদের কথা উলে­খ না করলেই নয় তারা হলেন আমার শিক্ষকরা। তাদের প্রত্যেকের অবদান এবং আমার অক্লান্ত পরিশ্রমের ফল হলো আমার এই ফলাফল। আমার ফলাফলে পরিবার, আত্মীয়-স্বজন অনেক খুশি।এমনটাই বলছিলেন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে জিপিএ ৫ পাওয়া ফারাহ আহমদ।রোববার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ফারাহ আহমদ বলেন, ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে গরীব দুঃখী মানুষের সেবা করে দেশ এবং দশের পাশে থাকার ইচ্ছা রয়েছে।এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ফারাহ আহমদ।ফারাহ আহমদ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাহিদ পারভীন দম্পতির কন্যা। এই দম্পতির ছেলে নাভিদ আহমদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।বিশ্ব মা দিবস মেয়ের সফলতায় আবেগাপ্লুত ফারাহ আহমদ-এর মা খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাহিদ পারভীন বলেন, মা দিবসে আমার মেয়ের এমন একটা সফলতায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রতিটা মা’ই চাই তাদের সন্তান ভালো মানুষ হোক। আমার চাওয়াও তার ব্যতিক্রম নয়। আমি চাই আমার ফারাহ প্রথমে মানুষের মতো মানুষ হোক। ফারাহ’র স্বপ্ন সে ডাক্তার হবে। সে ছোটবেলা থেকেই বলতো আমি ডাক্তার ফারাহ। আল্লাহ চাইলে সবার দোয়ায় নিশ্চয়ই আমার ফারাহ ডাক্তার হবে। আমি চাই আমার ফারাহকে সবাই একজন ভালো মানুষ হিসেবে এক নামে চিনুক।তিনি আরো বলেন, আজকে আমাদের কলিগদের অনেকের ছেলে মেয়ের রেজাল্ট দিয়েছে। তারা সবাই খুব ভালো রেজাল্ট করেছে, তারমধ্যে ফারাহ রেজাল্ট ভালো। মা দিবসে এমন একটা গিফট ছেলে-মেয়েদের কাছ থেকে পেয়ে খুবই ভালো লাগছে।খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ বলেন, আলহামদুলিল্লাহ, মেয়ের সফলতার মাঝেই আমাদের সফলতা। সে ভবিষ্যতে আরও ভালো করুক সেই দোয়া করি। আল্লাহ তার স্বপ্ন পূরণ করবেন এটা আমাদের আশা। সকলের কাছে মেয়ের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park