1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

দেশের অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে-প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।খুলনার দিঘলিয়া (রেলিগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর ভৈরব সেতু নির্মাণ’ প্রকল্পের ভৈরব সেতু পরিদর্শন উপলক্ষ্যে এক পর্যালোচনা সভা আজ (সোমবার) দুপুরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আর ডি এন স্কুল সংলগ্ন সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের বেসক্যাম্পে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।ভালো কাজ করতে হলে সময় একটু বেশি লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন ব্রীজ নির্মাণ করে নদীকে মেরে না ফেলা হয়।নদীর নাব্যতা ঠিক রেখে কাজ করতে হবে। তিনি বলেন,সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে।পর্যালোচনা সভায় সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park