1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

 

দিগন্তর প্রতিবেদক।।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে।তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।গত ২০ আগস্ট ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহরিয়ার কবীর, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকার সহ ১৯ জন আসামি করে এ অভিযোগ দাখিল করা হয়।ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে আইনজীবী গাজী এম এইচ তামিম এ অভিযোগ দাখিল করেন।শাহরিয়ার কবির ১৯৫০ সালের ২০ নভেম্বর ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট গ্রেগরী হাই স্কুল পড়াশোনা করেন। তারপর জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি শিশু ও কিশোরদের জন্য লেখালেখি শুরু করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন। ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম বিশিষ্ট কর্মী ছিলেন।তিনি স্বাধীনতা সংগ্রামীর জন্য অনুপ্রেরণামূলক পাণ্ডুলিপি এবং কবিতা লিখতে সহায়তা করেছিলেন, যেগুলো পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজানো হয়।অন্যদিকে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকারসহ ১৯ জন আসামি করে এ অভিযোগ দাখিল করা হয়।গত ২০ আগস্ট ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে আইনজীবী গাজী এম এইচ তামিম এ অভিযোগ দাখিল করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park