1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা : তলবী সভা সোমবার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

খবর বিজ্ঞপ্তি।। খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক সভায় কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত করা হয়। এদিকে ক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণার প্রেক্ষিতে সাধারণ সদস্যরা জরুরী তলবী সভা আহ্বান করেছে। আগামী সোমবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।সভা সমন্বয় করবেন প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন, আবু হেনা মোস্তফা জামান ও আবুল হাসান হিমালয়।একই দিন সোমবার বেলা ১২টায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।তলবী সভায় প্রেস ক্লাবের সকল স্থায়ী সদস্য এবং ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও দোয়া মাহফিলে ক্লাবের সকল সদস্য ও কর্মরত সকল সাংবাদিককে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত খুলনা প্রেস ক্লাবের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park