1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে টোল প্লাজায় আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

 

শাওন আহমেদ মানিকগঞ্জ থেকে।।মানিকগঞ্জের সিংগাইরের ধল্লায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুর পূর্বপাশের টোল প্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।এতে টোল প্লাজা পুড়ে গেছে।এছাড়াও টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মানুষ।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।এ সময় আন্দোলনকারীদের ভয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যায়।কমপক্ষে আধা ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ ২৪ বছর যাবত টোল আদায় করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।এসব বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিকল্প সড়ক হচ্ছে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘ দুই যুগ ধরে সেতুটিতে টোল আদায় করছে কর্তৃপক্ষ। সবজি চাষের জন্য বিখ্যাত সিংগাইর থানা এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ পণ্যবোঝাই ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করে।নিয়মিত টোল দিতে গিয়ে হয়রানি হতে হয় ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীদের।বিক্ষুব্ধ জনতা আরও বলেন, শহীদ রফিক সেতুতে টোল আদায় বন্ধ করার জন্য একাধিকবার আন্দোলন করা হয়। কিন্তু বিগত সরকারের কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিদের কারণে আন্দোলনে কোনো সুফল আসেনি।এই সেতুটিতে স্থায়ীভাবে টোল আদায় বন্ধে বর্তমান সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park