1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

খুলনায় গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

 

খুলনা বিভাগীয় প্রতিনিধি।।খুলনা-চুকনগর-সাতক্ষীরা জাতীয় মহাসড়ক (এন-৭৬০) খুলনা শহরাংশের (৪.০০ কিঃ মিঃ) ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, খুলনা বিশ্বিবদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ এবং জিরোপয়েন্ট ইন্টারসেকশনের সমাপ্তকৃত উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠান আজ রবিবার (১২ মে) দুপুরে খুলনার নিরালায় অনুষ্ঠিত হয়। এসকল স্থাপনা উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। করোনার সময়ে বিনা খরচে মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় এককোটি মানুষকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্বিবদ্যালয়ের জন্য এক হাজার আটশত ৭৫ কোটি টাকা একনেকে পাশ হয়েছে।১৫ তলা বিশিষ্ট শেখ হাসিনা ক্যান্সার হাসপাতালের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবেনা, সে যে কোন দলের হউক না কেন।প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথম দরকার একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা। তিনি আরও বলেন, বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থাসহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য,বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে দক্ষিণবঙ্গের সকলক্ষেত্রে উন্নয়ন হয়েছে। নিরালা খালের ওপর তিনশত মিটার ব্রীজের কাজ অচিরেই শুরু হবে।খুলনাকে তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক ইয়াসির আরেফীন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।এতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান।পরে অতিথিদ্বয় খুলনা-চুকনগর-সাতক্ষীরা জাতীয় মহাসড়ক (এন-৭৬০) খুলনা শহরাংশের (৪.০০ কিঃ মিঃ) ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, খুলনা বিশ^বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ এবং জিরোপয়েন্ট ইন্টারসেকশনের সমাপ্তকৃত উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park