
জয়-ই মামুন বিশেষ প্রতিবেদকঃ তপন কুমার নাগকে আহবায়ক এবং সুস্থির চন্দ্র কর্মকারকে সদস্য-সচিব করে মানিকগঞ্জ জুয়েলার্স সমিতির ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।৫ সেপ্টেম্বর বিগত কমিটির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক তপন কুমার নাগসহ কমিটির অন্যান্যরা পদত্যাগ করলে সমিতির সদস্যরা সর্বসম্মতিক্রমে এই আহবায়ক কমিটি গঠন করেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মহিদুল ইসলাম, গনেশ চন্দ্র ঘোষ, রঘুনাথ কর্মকার, সুদেব কর্মকার, শ্যামল ঘোষ, উজ্জল রহমান, পরিমল সরকার মরিচ, উজ্জল পাল, টুটন কর্মকার, সমর সরকার, গোবিন্দ কর্মকার, উৎপল কর্মকার, বুদ্ধু চন্দ্র দাস, বিজয় মিয়া, সাইদুর রহমান, মোঃ করিম, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, শাহ আলম, লিটন বণিক ও শ্রীকৃষ্ণ রাজবংশী।