1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে “শহিদী মার্চ” করলো শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
দে-শ ও জনতার কথা বলে..

 

রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও দ্বিতীয় স্বাধীনতার ১মাস পূর্তি উপলক্ষে মানিকগঞ্জে “শহিদী মার্চ” অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মানিকগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই শহিদী মার্চ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মানিকগঞ্জ শহীদ রফিক চত্বর থেকে “শহিদী মার্চ” র‍্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ করে।এসময় ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবি জানানো হয়।একইসঙ্গে, নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত-নিহতদের তালিকা তৈরির আহ্বান জানান শিক্ষার্থীরা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা।উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park