1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

স্বামী আসিফের নির্যাতনে গৃহবধূ ফারিহার মৃত্যুর অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

 

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি।। সাবেক স্বামী আসিফের নির্যাতনে গৃহবধূ ফারিহা নামে এক তরুনীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পাবনার লাকি বোর্ডিংয়ে।ঘটনা সূত্রে জানা যায় গত ৩১ আগস্ট দিবাগত রাত্রে পাবনার লাকি বোর্ডিং থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়হীন এক তরুণীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনার একটি বেসরকারি ক্লিনিক “এসোট স্পেশালাইজড হাসপাতালের” আইসিইউ তে ভর্তি করা হয়।ফেসবুকে ঐ তরুণীর ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে তার পরিবারের সন্ধান মেলে।পরিবারের লোকজন এসোট স্পেশালিস্ট হাসপাতালে এসে অবস্থার অবনতি দেখতে পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ওই তরুণীর মৃত্যু হয়। নিহত ওই তরুণীর নাম ফাল্গুনী আক্তার ফারিহা তার বাবার নাম ফরহাদ হোসেন,গ্রামের বাড়ি কাশীনাথপুর পাবনা। নিহতের মা জানান তার মেয়ে ফারিহাকে পাবনা সদর উপজেলার দ্বীপচর রোড বলরামপুর (রানা ইকো পার্ক এর পাশে ) আসিফ নামের এক ছেলের সাথে বিবাহ দেন। গত ১ মাস আগে তার মেয়ের আসিফের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই আসিফ নানাভাবে তার মেয়েকে উত্তক্ত করতো। এবং তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল যদি ওই তরুনীর সঙ্গে পুনরায় তাকে বিয়ে না দেওয়া হয় তাহলে তাকে হত্যা করা হবে।এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট ফারিহা তার অসুস্থ নানির জন্য ওষুধ কিনতে কাশিনাথপুর বাজারে গেলে তখন থেকেই ফারিয়া নিখোঁজ হয়। সেই থেকে ফারিয়ার আর খোঁজ পাচ্ছিল না তার পরিবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park