1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

চুয়াডাঙ্গায় বিয়ে করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

 

নিজস্ব সংবাদদাতা।।অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়ার মাসুদ রানাকে ৩০ হাজার টাকা আক্কেল সেলামী দিতে হয়েছে। গতকাল শুক্রবার রাতে মাসুদ রানা আলমডাঙ্গা শহরের জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিয়ে করতে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে আর্থিক জরিমানা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার নাসির উদ্দীনের ছেলে মাসুদ রানার সাথে জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের কলেজ পড়ুয়া ১৮ বছরের কম বয়সী কন্যার বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে বরযাত্রীসহ বর গিয়ে পৌঁছান কনের বাড়িতে। খাওয়া দাওয়া শেষে শুরু হয় বিয়ের তোড়জোড়।
বাল্য বিয়ের সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস ও থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর মাসুদ রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না, এমন শর্ত সংবলিত কাগজে স্বাক্ষর করে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। একই সময় কনের মা চাঁদনী আক্তারও তাদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এমন শর্তযুক্ত কাগজে মুচলেকা দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park